চুয়াডাঙ্গা পৌর এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল মোমিন (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২০ মে) সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলগেটের অদূরে রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুল মোমিন চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার মৃত. আলী হোসেনের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় মা ক্লিনিকের নার্স বিপাশার লাশ উদ্ধার
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ রেডিও চুয়াডাঙ্গাকে জানায়, অসুস্থজনিত কারণে চালকের পেশা ছেড়ে আমবাগান পাহারার কাজে নিয়োজিত ছিলেন আব্দুল মোমিন। আম বাগানটি রেললাইনের সাথে ছিল। বাগানের মধ্যে অতিরিক্ত গরমের জন্য প্রায় রেললাইনের সাথে কাঠের উপর বসে সময় কাটাতেন।

পুলিশ আরও জানায়, প্রতিদিনের ন্যায় সোমবার (১৯ মে) রাতে আম বাগান পাহারা দিচ্ছিলেন। হয়তো রেললাইনের কাঠের উপর বসা অবস্থায় ঘুম চলে আসে৷ এ সময় ভোরের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যায়।
আরও পড়ুন
চুয়াডাঙ্গা গণপূর্ত অফিসের গাছ কেটে ভাগবাটোয়ারা : চার কর্মচারীকে শোকজ
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, প্রায় সময় রেললাইনের কাঠের উপর বসে আমবাগান পাহারা দিতেন। হয়তো রাতে ঘুম চলে আসায় টের পাননি তিনি। ট্রেনের ধাক্কায় কপালের বাম পাশে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায় বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 























