০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার আলুকদিয়ায় ইজিবাইক চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ায় ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসির উদ্দীন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে আলুকদিয়া গ্রামের চকপাড়ায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দীন ওই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। তিনি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

প্রতিবেশী যুবক নয়ন জানান, নাসির উদ্দীন বাড়িতে ইজিবাইক চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হলে আমিসহ পরিবারের সদস্যরা  দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আল বেলাল বলেন, নিজ বাড়িতে ইজিবাইক চার্জ দেওয়ার সময় নাসির বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জীবননগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চুয়াডাঙ্গার আলুকদিয়ায় ইজিবাইক চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের

প্রকাশের সময় : ০১:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬