০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় জোরপূর্বক প্রতিবন্ধী তরুণীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৬২ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়ায় ১৯ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ৬২ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। অভিযুক্ত ওই ব্যক্তির নাম মো. মুকুল, যিনি স্থানীয়ভাবে মুকুল বিশ্বাস নামেও পরিচিত।

রোববার (৩০ আগস্ট) বিকেলে আলোকদিয়া স্কুলপাড়ার ওই তরুণীকে ফুসলিয়ে পাশের হাতিকাটা গ্রামের একটি পানের বরজে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। সেখানে তাঁর শারীরিক ও মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা পানের বরজের ভেতর থেকে মুকুলকে আটক করেন। পরে খবর দেওয়া হলে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। অভিযুক্ত মুকুল আলোকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

ঘটনার পর ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার গাইনি ওয়ার্ডে তিনি চিকিৎসাধীন রয়েছেন। প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষাও করা হচ্ছে।

আলোকদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ আল বেলাল জানান, ঘটনা জানার পর ইউপি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং স্থানীয়দের আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে খবর দেওয়ার আহ্বান জানান। তিনি সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

তবে অভিযুক্ত মুকুল বিশ্বাস ও তাঁর পক্ষের কয়েকজন অভিযোগটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলেও তারা দাবি করেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. মারুফ রহমান  জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় জোরপূর্বক প্রতিবন্ধী তরুণীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৬২ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় জোরপূর্বক প্রতিবন্ধী তরুণীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৬২ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:২৪:০১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬