০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ১৪ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৩, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৪ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বাগানপাড়ার মৃত আলমের ছেলে মো. সেলিম (৪৬), চুয়াডাঙ্গা শহরের নুরনগর কলোনিপাড়ার মৃত নাজিমুদ্দিন শেখের ছেলে মো. হাইবার আলী (৪৪) এবং দৌলতদিয়াড় বঙ্গজপাড়ার মৃত আলী হোসেনের ছেলে মো. জাহিদ (৩০)।

অভিযানে সেলিমের কাছ থেকে ৬ গ্রাম, হাইবার আলীর কাছ থেকে ৫ গ্রাম এবং জাহিদের কাছ থেকে ৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাঁদের কাছ থেকে মোট ১৪ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেলিমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। হাইবার আলী ও জাহিদকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ১৪ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৩, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

চুয়াডাঙ্গায় ১৪ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৩, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রকাশের সময় : ০৮:৫৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬