০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু অধিকার ও শিশুশ্রম প্রতিরোধে আন্তর্জাতিক স্বীকৃতির পথে চুয়াডাঙ্গার সাফিন

শিশুদের অধিকার সুরক্ষা, শিশুশ্রম প্রতিরোধ, শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ ও শিশু সুরক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের International Children’s Peace Prize -এর মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছেন চুয়াডাঙ্গার তরুণ শিশু অধিকারকর্মী ও সংগঠক ইবনে ইউসুফ আল সাফিন। আন্তর্জাতিক এই পুরস্কারের Child Labor বিভাগে তাঁর কার্যক্রম বিবেচনায় নেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী সাফিন এসএসসি ২৭ ব্যাচের শিক্ষার্থী। স্থানীয়ভাবে শিশু অধিকার ও সামাজিক সচেতনতা নিয়ে কাজ করার পাশাপাশি তিনি বিভিন্ন যুব সংগঠন, বিতর্ক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

KidsRights-এর অফিসিয়াল মনোনয়ন তথ্য অনুযায়ী, ২০২৬ সালের International Children’s Peace Prize-এর মনোনীতদের তালিকায় সাফিনের নাম রয়েছে। তাঁর মনোনয়নদাতা সাইফুল্লাহ আল সাদিক।

শিশুশ্রম প্রতিরোধে সাফিনের কর্মকাণ্ডের মধ্যে রয়েছে শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক উদ্যোগ, শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে ঝরে পড়া ঠেকাতে আলোচনা ও সেশন পরিচালনা, অভিভাবক ও কমিউনিটির মধ্যে সচেতনতা তৈরি এবং সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে উৎসাহিত করা।

শিশু অধিকারভিত্তিক কার্যক্রমে তাঁর সম্পৃক্ততা রয়েছে National Children’s Task Force (NCTF), চুয়াডাঙ্গা জেলা কমিটিতে, যেখানে তিনি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে Debate Club of Chuadanga (DCC)-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে বিতর্কচর্চা ও তরুণদের নেতৃত্ব বিকাশে কাজ করছেন।

এ ছাড়া Volunteer for Bangladesh (VBD), চুয়াডাঙ্গা জেলা বোর্ডের Treasurer এবং United Nations Youth and Students Association of Bangladesh (UNYSAB)-এর Associate Member হিসেবেও তিনি যুব ও স্বেচ্ছাসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

শিশুদের অধিকার, নিরাপদ শৈশব, শিক্ষার সুযোগ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে কাজের পাশাপাশি সামাজিক ও যুব উদ্যোগে সাফিনের অংশগ্রহণও অব্যাহত রয়েছে।

International Children’s Peace Prize শিশুদের অধিকার রক্ষা এবং শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করা তরুণদের আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার একটি উদ্যোগ। গণমাধ্যমে পুরস্কারটি অনেক সময় ‘শিশুদের নোবেল’ হিসেবেও পরিচিত।

তথ্যসূত্র: KidsRights-এর অফিসিয়াল ওয়েবসাইট

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

শিশু অধিকার ও শিশুশ্রম প্রতিরোধে আন্তর্জাতিক স্বীকৃতির পথে চুয়াডাঙ্গার সাফিন

শিশু অধিকার ও শিশুশ্রম প্রতিরোধে আন্তর্জাতিক স্বীকৃতির পথে চুয়াডাঙ্গার সাফিন

প্রকাশের সময় : ০৬:২৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬