০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

অনলাইন জুয়া-মাদক ও কিশোর গ্যাংমুক্ত চুয়াডাঙ্গা গড়ার প্রত্যয় নবাগত এসপির

চুয়াডাঙ্গা জেলা পুলিশের নবনিযুক্ত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শুরুতেই নবাগত পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পর্যায়ক্রমে পরিচিত হন এবং তাঁদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের করণীয় নিয়ে বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

এসপি মেহেদী শাহরিয়ার বলেন, চুয়াডাঙ্গায় কাঙ্ক্ষিত জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি কার্যক্রমে আরও গতিশীলতা আনা প্রয়োজন। এ ক্ষেত্রে মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক-মহাসড়কে সিন্ডিকেট ও চাঁদাবাজি দমন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেন তিনি।

একই সঙ্গে বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন নবাগত পুলিশ সুপার। পাশাপাশি অনলাইন জুয়া, সাইবার বুলিং এবং কিশোর গ্যাংয়ের উৎপাত থেকে চুয়াডাঙ্গাকে মুক্ত রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, প্রকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সমন্বিতভাবে কাজ করা গেলে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে বলেও তিনি মত প্রকাশ করেন।

সভায় সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চুয়াডাঙ্গার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

অনলাইন জুয়া-মাদক ও কিশোর গ্যাংমুক্ত চুয়াডাঙ্গা গড়ার প্রত্যয় নবাগত এসপির

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

অনলাইন জুয়া-মাদক ও কিশোর গ্যাংমুক্ত চুয়াডাঙ্গা গড়ার প্রত্যয় নবাগত এসপির

প্রকাশের সময় : ০১:২৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬