০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ইয়াবা-গাঁজা ও নগদ ৬৩ হাজার টাকাসহ তরুণী গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আলোচিত মাদক কারবারি নিশিতা ইয়াসমিন ঐশি (১৯) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ৬৩ হাজার টাকা এবং চারটি ব্যবহৃত পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

তিনি আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের সরদারপাড়ার মীর সাইদুর ইসলাম খোকনের মেয়ে। বর্তমানে তিনি আলমডাঙ্গার এরশাদপুরের মাগুরাপাড়ায় ওসমান আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন মোল্লা সঙ্গীয় অফিসার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে আলমডাঙ্গা পৌরসভার রাধিকাগঞ্জ পৌর পশুরহাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন

অভিযানকালে রাধিকাগঞ্জ পৌর পশুরহাট সংলগ্ন মো. রফিকুল ইসলামের বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে নিশিতা ইয়াসমিন ঐশিকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার তরুণীর কাছ থেকে উদ্ধার হওয়া ১৮ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা, নগদ ৬৩ হাজার টাকা ও চারটি পুরাতন ব্যবহৃত মোবাইল ফোন জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে পুলিশ।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বানী ইসরাইল রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, তরুণীর কাছ থেকে ১৮ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা, নগদ ৬৩ হাজার টাকা ও চারটি পুরাতন ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান ও নিষিদ্ধ আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

আলমডাঙ্গায় ইয়াবা-গাঁজা ও নগদ ৬৩ হাজার টাকাসহ তরুণী গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:২৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬