০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

মেয়াদোত্তীর্ণ হওয়ায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। শিগগিরই এ দুই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

রোববার (১ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ায় চুয়াডাঙ্গা জেলা ও মেহেরপুর জেলা শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিগগিরই এসব ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কমিটি বিলুপ্তির ঘোষণার পর দুই জেলার ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম ও নতুন নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নতুন কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনের কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশের সময় : ০৯:২০:৪০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬