০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই পিচ ইয়াবাসহ চুয়াডাঙ্গার হকপাড়ার আশরাফুল আটক, ১০ দিনের কারাদণ্ড, জরিমানা ৮০০০

চুয়াডাঙ্গায় দুই পিস ইয়াবাসহ আশরাফুল (২৪) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার পক্ষ থেকে সোমবার (২ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে, রোববার (১ নভেম্বর) চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দণ্ডপ্রাপ্ত আশরাফুল (২৪) চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার আবেদ আলীর ছেলে।

পরে ঘটনাস্থলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আশরাফুলকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালতের বিচারক এস এম আশিস মোমতাজ। তিনি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই পিচ ইয়াবাসহ চুয়াডাঙ্গার হকপাড়ার আশরাফুল আটক, ১০ দিনের কারাদণ্ড, জরিমানা ৮০০০

প্রকাশের সময় : ০৯:৩৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬