০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযান : ৩২ স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক

মেহেরপুর সীমান্তে অভিযান চালিয়ে ৩২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।

রোববার (১ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আটক ব্যক্তিরা হলেন- মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আবু বক্করের ছেলে মো. আসাদুল (৫০) এবং একই গ্রামের মাদারের ছেলে মো. জুয়েল হোসেন (৩০)।

বিজিবি জানায়, মেহেরপুর জেলার নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১০ থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগারবিল এলাকায় স্বর্ণ চোরাচালানের গোপন তথ্য পান ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান। রোববার বেলা ১২টার দিকে নাজিরাকোনা বিওপির হাবিলদার মো. শামীমুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল ওই এলাকায় ওঁৎ পেতে অবস্থান নেয়।

এ সময় ব্যাগ হাতে সীমান্তের দিকে দুই ব্যক্তিকে যেতে দেখে তাদের চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। তারা ব্যাগটি ফেলে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবির সদস্যরা ধাওয়া করে ঘটনাস্থল থেকে তাদের আটক করেন।

বিজিবি আরও জানায়, পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

আটক দুই ব্যক্তিকে মুজিবনগর থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, উদ্ধার করা স্বর্ণের মোট আনুমানিক ওজন ৩ দশমিক ৯৪১ কেজি। এর বাজারমূল্য অনুমানিক ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।

তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালানমুক্ত সীমান্ত নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযান : ৩২ স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক

প্রকাশের সময় : ০৯:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬