০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে বসতঘরের খাটের নিচে মিলল ১১৮ বোতল উইনসেরেক্স সিরাপ

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১৮ বোতল অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্স (Wincerex) সিরাপ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার নতুনপাড়া ক্লাবপাড়া এলাকায় একটি বসতবাড়ি থেকে এসব সিরাপ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহ ও জীবননগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিয়ার রহমানের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) রাত ১০টা ২৫ মিনিটের দিকে জীবননগর থানার এসআই প্রসেনজিৎ মণ্ডল সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার নতুনপাড়া ক্লাবপাড়া গ্রামের পলাতক আসামি মো. আজাদ হাসানের বসতবাড়িতে অভিযান চালান। এ সময় বাড়ির শয়নকক্ষের খাটের নিচে রাখা ১১৮ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জীবননগরে বসতঘরের খাটের নিচে মিলল ১১৮ বোতল উইনসেরেক্স সিরাপ

প্রকাশের সময় : ১০:১৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬