০৩:০১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে ৫৮ বিজিবির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ১০:০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৫১১ Views

কেক কাটা, দোয়া মাহফিল ও প্রীতিভোজের মধ্য দিয়ে ঝিনাইদহের মহেশপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৮ ব্যাটালিয়নের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে ব্যাটালিয়নের সদর দপ্তর খালিশপুরে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন এবং ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রাশেদ কামাল রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম।

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের অংশ হিসেবে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অতিথি ও আমন্ত্রিত ব্যক্তিরা প্রীতিভোজে অংশ নেন।

এ সময় সীমান্তের নিরাপত্তা জোরদার, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। সীমান্ত সুরক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি এসব অপরাধ দমনে বিজিবির কার্যক্রম আরও সচল রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মহেশপুরে ৫৮ বিজিবির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

প্রকাশের সময় : ১০:০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬