১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে বাঁকা চোখে তাকানো নিয়ে বিরোধ, ৩ জনকে কুপিয়েছে জামায়াতের নেতাকর্মীরা

ঝিনাইদহের কালীগঞ্জে একটি ক্লিনিকে তুচ্ছ ঘটনায় তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের মুরগী হাট এলাকার আনছার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, আনছার ক্লিনিকের মালিক আলমগীর হোসেন, পৌরসভার ২নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক ও মাহাবুর রহমান। তাদের প্রত্যেকের মাথায় ৩/৪টি সেলাই দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মুরগী হাট এলাকায় জ্যোতি নামে এক ছেলের সঙ্গে তুহিন নামে আরেকজনের কথাকাটাকাটি হয়। এরপর সেটি ঘটনাস্থলেই মীমাংসাও হয়ে যায়। এ সময় ক্লিনিকের মালিক আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। এরপর ঘটনাস্থলে আসেন পৌরসভার ২নং ওয়ার্ডের জামায়াতের কাউন্সিলর প্রার্থী নাজিম বিশ্বাস। তিনি ফোন করে কয়েকজনকে ঘটনাস্থলে আসতে বলেন। দ্রুতই ক্লিনিকের কাছে জামায়াতের এমপি আবু তালিবের অফিস থেকে জামায়াতের ১০/১৫ জন নেতাকর্মী লাঠি, দা নিয়ে আসেন। এরপর তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। জামায়াতের দুইজন কর্মী একজনকে ধাওয়া দিয়ে ক্লিনিকের মধ্যে প্রবেশ করে রোগীর সামনে মারধর করেন। এ সময় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তুহিন হোসেন নামের এক যুবক বলেন, রাতে কলেজপাড়া এলাকার জ্যোতি নামের একটি ছেলে আমার দিকে বাঁকা চোখে তাকানো নিয়ে কাটাকাটি হয়। এরপর সব ঠিকও হয়ে যায় ও ওখান থেকে চলে যাই। জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে আমাদের কোনো কথাও হয়নি। তারা হুট হরে এসে আমাদের ওপর হামলা করেছে।

হামলায় আহত ক্লিনিকের মালিক আলমগীর হোসেন বলেন, আমি ক্লিনিকের সামনের একটি দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ দুই যুবকের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছিল। এ সময় উভয়পক্ষকে আলাদা করে দিলাম। পরে জামায়াতের নাজিম এসে ফোন দিয়ে কয়েকজনকে ডেকে এনে মারধর শুরু করেন। ইট দিয়ে মাথায় আঘাত করেন। একজনকে দা দিয়ে কুপিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করবো।

হাসপাতালে ভর্তি সিজারিয়ান রোগী মারুফা বেগম জানান, গত তিন দিন আগে তার সিজারিয়ান অপারেশন হয়েছে। হঠাৎ রাতে দুইজন হাসপাতালে এসে একজনকে মারধর করেছে। এ সময় তার নবজাতক চিৎকার শুরু করে।

এ বিষয়ে জানতে জামায়াত মনোনীত ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাজিম বিশ্বাসের মোবাইলে ফোন দিলে সাংবাদিক পরিচয় পেয়ে বাড়িতে মেহমান এসেছে পরে কথা বলছি বলে ফোন কেটে দেন।

কালীগঞ্জ উপজেলা জামাতের আমির আব্দুল হোক মোল্লা বলেন,  মারামারির কথা শুনেছি। কারা হামলা করেছে আমি এখনো নিশ্চিত নই। যদি জামাতের কেও হামলা করে থাকে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, জখম হওয়া তিনটি ছেলে থানায় এসেছিল। তারা এজাহার দিলে অবশ্যই তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে

সুত্র – ঢাকা পোস্ট

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ঝিনাইদহে বাঁকা চোখে তাকানো নিয়ে বিরোধ, ৩ জনকে কুপিয়েছে জামায়াতের নেতাকর্মীরা

ঝিনাইদহে বাঁকা চোখে তাকানো নিয়ে বিরোধ, ৩ জনকে কুপিয়েছে জামায়াতের নেতাকর্মীরা

প্রকাশের সময় : ১০:৪১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬