০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেই চিকিৎসার সনদ, তবুও ফার্মেসিতে বসে দেখছিলেন রোগী; দামুড়হুদায় দুজনের কারাদণ্ড

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও ফার্মেসিতে অভিযান চালিয়ে দুই ভুয়া চিকিৎসককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ব্যক্তিমালিকানাধীন স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানকে মোট ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) উপজেলার কার্পাসডাঙ্গা ও জুড়ানপুর বাজারে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন।

অভিযান চলাকালে কার্পাসডাঙ্গা বাজারে অবস্থিত লাইফ কেয়ার জেনারেল হাসপাতাল ও নিউ সান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটিতে প্রয়োজনীয় লাইসেন্স না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশ এবং রোগীদের চিকিৎসাসংক্রান্ত রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ না করাসহ বিভিন্ন ত্রুটি শনাক্ত করেন ভ্রাম্যমাণ আদালত। এসব অপরাধে লাইফ কেয়ার জেনারেল হাসপাতালকে ২৫ হাজার টাকা এবং নিউ সান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তী সময়ে জুড়ানপুর বটতলা বাজারে মোল্লা ফার্মেসিতে অভিযান চালিয়ে চিকিৎসক পরিচয়ে রোগী দেখার অভিযোগে দুজনকে আটক করা হয়। তাঁরা হলেন দর্শনা থানার আজমপুর গ্রামের মৃত বিনোত বিহারীর ছেলে ইসমাদুল হক (৪৮) এবং জুড়ানপুর মাদ্রাসাপাড়ার আজিজুল হকের ছেলে মুফতি আব্দুল মোমিন (৩৭)। চিকিৎসাসেবা দেওয়ার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তাঁদের বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। ইসমাদুল হককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা এবং আব্দুল মোমিনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে মোল্লা ফার্মেসিকে আরও ৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন বলেন, কোনো প্রতিষ্ঠানকে একাধিকবার সতর্ক করার পরও একই ধরনের অনিয়ম অব্যাহত রাখলে পরবর্তী অভিযানে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিলগালা করা এবং লাইসেন্স বাতিলের সুপারিশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

অভিযানে সহযোগিতা করেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া, স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

নেই চিকিৎসার সনদ, তবুও ফার্মেসিতে বসে দেখছিলেন রোগী; দামুড়হুদায় দুজনের কারাদণ্ড

নেই চিকিৎসার সনদ, তবুও ফার্মেসিতে বসে দেখছিলেন রোগী; দামুড়হুদায় দুজনের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৯:১৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬