০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় মা দ ক সহ নারী ব্যবসায়ী শখের বানু গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযানে ৩৭ বোতল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সখের বানু (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে দর্শনা থানা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক শখের বানু ওই এলাকার আব্দুল আলীমের স্ত্রী।

এর আগে, রোববার (৮ নভেম্বর) দুপুরে দর্শনা থানার কামারপাড়া গ্রামের মাঝেরপাড়া এলাকায় তাঁর বসতঘরে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

দর্শনা থানা পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। রোববার দুপুরে উপপরিদর্শক (এসআই) শেখ শাহীদুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে কামারপাড়া এলাকার সখের বানুর বাড়িতে অভিযান চালান। এ সময় তাঁর মাটির বসতঘরে খাটের নিচ থেকে ২৪ বোতল এসকাফ, ১১ বোতল উইনসেরেক্স ও ২ বোতল ভদকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় সখের বানুকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মাদক সেবন ও ১০০ পিচ ইয়াবা সহ ৩ জন গ্রেপ্তার, দুজনের কারাদণ্ড

দর্শনায় মা দ ক সহ নারী ব্যবসায়ী শখের বানু গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৫:৪৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬