০১:১৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় শিক্ষককে গ্রেফতারের পরও ক্ষোভ, পরিচালককে গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতারের পরও থামেনি জনক্ষোভ। বরং অভিযোগের প্রতিকার চাইতে গিয়ে ভুক্তভোগী পরিবারকে অপমান, হুমকি ও চাপের মুখে পড়তে হয়েছে—এমন অভিযোগে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালকের ভূমিকা নিয়ে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের পাশাপাশি প্রতিষ্ঠানের পরিচালক জাকারিয়া ইসলাম হিরোসহ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ও অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন অভিভাবক এবং সচেতন নাগরিকেরা।

রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে আলমডাঙ্গা শহরের হাইরোডে ‘অভিভাবক ও সচেতন আলমডাঙ্গাবাসী’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে অভিযুক্ত শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদের বিচার নিশ্চিত করার পাশাপাশি পরিচালক জাকারিয়া ইসলাম হিরোসহ সংশ্লিষ্টদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে থানা ঘেরাও ও শহর অচল করে দেওয়াসহ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন অংশগ্রহণকারীরা।

এর আগে শনিবার (৭ নভেম্বর) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদকে গ্রেফতার করে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, শিক্ষার্থীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে তার মায়ের লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী শিক্ষার্থী আলমডাঙ্গার একটি মাদ্রাসার সপ্তম শ্রেণিতে পড়ে এবং পবিত্র কোরআনের হাফেজ। তার মা ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষিকা। প্রায় আট মাস আগে মেয়েকে বাসায় প্রাইভেট পড়ানোর জন্য ওই প্রতিষ্ঠানের শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদকে দায়িত্ব দেওয়া হয়। এ সুযোগে বিভিন্ন সময়ে তিনি শিক্ষার্থীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, ভয়ভীতি দেখানোর কারণে শুরুতে শিক্ষার্থী কাউকে কিছু জানাতে সাহস পায়নি। ঘটনার পর তার স্বাভাবিক আচরণে পরিবর্তন দেখা দেয়। সে ভীত ও চুপচাপ হয়ে পড়ে, খাওয়াদাওয়ায় অনীহা দেখায় এবং আড়ালে কান্নাকাটি করত। একপর্যায়ে গৃহশিক্ষকের কাছে পড়তে যেতে অনীহা প্রকাশ করলে মা এর কারণ জানতে চান। পরে খালাতো বোন ও মায়ের কাছে নিজের ওপর ঘটে যাওয়া হয়রানি ও নির্যাতনের কথা জানায় শিক্ষার্থী।

এদিকে, অভিযোগটি সামনে আসার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রতিষ্ঠানের পরিচালক জাকারিয়া ইসলাম হিরো ভুক্তভোগী পরিবারের সদস্যদের হেনস্তা ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীর মায়ের অভিযোগ, প্রতিকার চাইতে পরিচালকের কাছে গেলে তাঁকে বিভিন্নভাবে অপমান করা হয় এবং চাকরি থেকে বাদ দেওয়ার হুমকি দেওয়া হয়। পরিবারের দাবি, প্রতিষ্ঠানের সুনাম রক্ষার অজুহাতে অভিযুক্ত শিক্ষকের পক্ষ নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি প্রতিষ্ঠানের স্টাফ মিটিংয়েও শিক্ষার্থীর মাকে হেনস্তা করা হয় বলে অভিযোগ করেছে পরিবারটি।

মানববন্ধনে বক্তারা বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম একটি শিশুর নিরাপত্তা ও সম্ভ্রমের চেয়ে বড় হতে পারে না। শিক্ষকতার মতো দায়িত্বশীল পেশায় থেকে কেউ শিক্ষার্থীর জন্য হুমকি হয়ে উঠলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে কোনো অভিভাবক অভিযোগ জানাতে গিয়ে যেন উল্টো অপমান, হুমকি বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

তাঁরা আরও বলেন, ঘটনাটি শুধু একটি পরিবারের উদ্বেগের বিষয় নয়; এটি আলমডাঙ্গার সব অভিভাবকের নিরাপত্তাসংশ্লিষ্ট প্রশ্ন। কোনো প্রভাবশালী ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের পরিচয় যেন তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় বাধা হয়ে না দাঁড়ায়। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে হেনস্তা এবং ঘটনা আড়াল করার চেষ্টার অভিযোগও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক জেসমিন আরা খানম, আলমডাঙ্গা ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন, খন্দকার আব্দুল কাদের, সোহানুর রহমান, মোল্লা ফারুক ইসলাম, মাহমুদুল হক তন্ময়, আব্দুর রশিদ মঞ্জু, সুলতানুল আরেফিন তাইফু, সাদ্দাম খান, মাহমুদুল হক, সেলিম, জসিম, তাওহীদ মুসাব, মঞ্জুরুল ইসলাম, কামরুজ্জামান কাজল ও রাকিব আহমেদসহ অনেকে।

কর্মসূচিতে প্রদর্শিত ব্যানারে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—অভিযুক্ত শিক্ষক জাহিদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা, পৃষ্ঠপোষকতার অভিযোগে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা তদন্ত করে বিচার করা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবার ভূমিকা খতিয়ে দেখে পরিচালক জাকারিয়া ইসলাম হিরোসহ দায়ীদের আইনের আওতায় আনা।

এ ছাড়া মানববন্ধন থেকে ভুক্তভোগী শিশুর পরিচয় ও সামাজিক মর্যাদা সুরক্ষা, তার প্রয়োজনীয় চিকিৎসা এবং মানসিক সহায়তা নিশ্চিত করার দাবি জানানো হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর অভিযোগ জানানোর ব্যবস্থা ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানান বক্তারা।

শিশু শিক্ষার্থীর প্রতি হয়রানির অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট এ পরিস্থিতিতে আন্দোলনকারীরা অভিযুক্ত শিক্ষক জাহিদুল ইসলামের পাশাপাশি পরিচালক জাকারিয়া ইসলাম হিরোর ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, কোনো শিশুর অভিযোগ যেন প্রতিষ্ঠানের সুনামের আড়ালে চাপা না পড়ে এবং ভুক্তভোগী পরিবারকে যেন প্রতিকার চাইতে গিয়ে নতুন করে হয়রানির মুখে পড়তে না হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

আলমডাঙ্গায় শিক্ষককে গ্রেফতারের পরও ক্ষোভ, পরিচালককে গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আলমডাঙ্গায় শিক্ষককে গ্রেফতারের পরও ক্ষোভ, পরিচালককে গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশের সময় : ০১:০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬