১১:১৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় তিন গরু ব্যবসায়ীকে মারধর করে ৭ লাখ টাকা লুটের অভিযোগ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পাখিভ্যানে বাড়ি ফেরার পথে তিন গরু ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে ৭ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (৭ নভেম্বর) মুন্সিগঞ্জ-বড়গাংনী সড়কের জেহালা ইউনিয়নের সোনাতনপুর কাটা বটগাছ এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় তিন ব্যবসায়ী আহত হয়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, গোয়ালবাড়ি গ্রামের গরু ব্যবসায়ী হাকিম, তাঁর ছেলে সবুজ এবং একই গ্রামের আরেক ব্যবসায়ী আমিন মুন্সিগঞ্জ বাজার থেকে পাখিভ্যানে করে বাড়ি ফিরছিলেন। তাঁদের বহনকারী পাখিভ্যানটি চালাচ্ছিলেন একই গ্রামের মোসাদ্দিক। পথে সোনাতনপুর কাটা বটগাছ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে ১৫ থেকে ২০ জনের একটি দল তাঁদের গতিরোধ করে। এরপর কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা তাঁদের এলোপাতাড়ি মারধর করে।

একপর্যায়ে হাকিমের কাছে থাকা ৪ লাখ ২৫ হাজার টাকা এবং আমিনের কাছে থাকা ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। সব মিলিয়ে তাঁদের কাছ থেকে ৭ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় আহত তিন ব্যবসায়ীকে ঘিরে স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

এদিকে, এ ঘটনার আগের দিন শুক্রবার যুগিরহুদা গ্রাম থেকে ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে গোয়ালবাড়ি গ্রামের দুই যুবক হামলার শিকার হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আগের দিনের ওই ঘটনার সঙ্গে গরু ব্যবসায়ীদের ওপর হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তাঁরা।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুত্র : দৈনিক মাথাভাঙ্গা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

আলমডাঙ্গায় লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সারের ব্যবসা : ৪৪০ বস্তা পাচারের পর এবারও মিনারুলের ৫০ বস্তা সার জব্দ

আলমডাঙ্গায় তিন গরু ব্যবসায়ীকে মারধর করে ৭ লাখ টাকা লুটের অভিযোগ

প্রকাশের সময় : ০১:২৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬