১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জন্ম-মৃত্যু নিবন্ধনে খুলনা বিভাগে সেরা চুয়াডাঙ্গা, সারাদেশে তৃতীয়

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্য অর্জন করেছে চুয়াডাঙ্গা জেলা। গত দুই মাসের পরিসংখ্যানে খুলনা বিভাগের জেলাগুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে জেলাটি। অক্টোবর মাসের মূল্যায়নে খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। একই মূল্যায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় হয়েছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন এবং তৃতীয় হয়েছেন আলমডাঙ্গার ইউএনও শাহীনুর আক্তার। জাতীয় পর্যায়ে চুয়াডাঙ্গার অবস্থান তৃতীয়।

এ ছাড়া ইউনিয়ন পরিষদ পর্যায়েও সাফল্য এসেছে জেলায়। সেপ্টেম্বরে ১৩০ শতাংশ পারফরম্যান্স নিয়ে খুলনা বিভাগে প্রথম স্থান অর্জন করে আলোকদিয়া ইউনিয়ন পরিষদ। আর অক্টোবর মাসে ১৩৫ শতাংশ পারফরম্যান্স নিয়ে শীর্ষস্থান দখল করে মোমিনপুর ইউনিয়ন পরিষদ। উপজেলা পর্যায়ে অক্টোবরের মূল্যায়নে ১০৩ শতাংশ পারফরম্যান্স নিয়ে দ্বিতীয় হয়েছেন দামুড়হুদার ইউএনও লাভলী ইয়াসমিন। ১০২ শতাংশ পারফরম্যান্স নিয়ে তৃতীয় হয়েছেন আলমডাঙ্গার ইউএনও শাহীনুর আক্তার।

এসব অর্জন ও নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় সোমবার (৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভায় জেলা প্রশাসক লুৎফুন নাহারসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই অনুষ্ঠানে খুলনা বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হওয়ায় দেলোয়ার হোসেনকেও সম্মাননা জানানো হয়। গত ৭ নভেম্বর ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের পুরস্কার গ্রহণ করেন।

সভায় জেলা প্রশাসক লুৎফুন নাহার জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রতিটি শিশুর জন্মের পর জন্মনিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর পর মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা প্রয়োজন। জন্মনিবন্ধনের হার বাড়লেও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে মানুষের মধ্যে এখনো সচেতনতার ঘাটতি রয়েছে। এ পরিস্থিতি পরিবর্তনে প্রতিটি কবরস্থান ও শ্মশানের মাধ্যমে মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে স্থানীয় ইমামদেরও দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নিবন্ধন কার্যক্রম সহজ করতে একটি অ্যাপ তৈরির উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, বর্তমানে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ চলছে। এ কার্যক্রমে পরিবারের প্রত্যেক সদস্যের জন্মনিবন্ধন বাধ্যতামূলক। তাই যারা এখনো নিবন্ধনের বাইরে রয়েছেন, তাদের দ্রুত নিবন্ধনের আওতায় আনতে হবে। গ্রাম পুলিশদের উদ্দেশে তিনি বলেন, একটি গ্রামের কোথায় কী ঘটছে, তা গ্রাম পুলিশেরাই সবচেয়ে ভালো জানেন। কোনো ব্যক্তি মারা গেলে তাদের দ্রুত জানার সুযোগ রয়েছে। তাই মৃত্যু নিবন্ধনের হার বাড়াতে গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

মৃত্যু নিবন্ধনের অভাবে উত্তরাধিকারীদের সম্পত্তি নিয়ে জটিলতা তৈরি হওয়ার বিষয়টিও তুলে ধরেন জেলা প্রশাসক। তিনি বলেন, অনেক সময় মৃত্যু নিবন্ধন না থাকায় উত্তরাধিকারীরা তাদের প্রাপ্য পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হন। এমনকি কোনো কোনো ক্ষেত্রে উত্তরাধিকারীদের কেউ মৃত ব্যক্তির টিপসই জাল করে সম্পত্তি ভোগদখল করেন। যথাসময়ে মৃত্যু নিবন্ধন সম্পন্ন হলে এ ধরনের জটিলতা অনেকাংশে এড়ানো সম্ভব।

সরকারি সেবা নিতে এসে কোনো মানুষ যেন এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেন তিনি। মানুষের সেবা নিশ্চিত করাকে প্রধান দায়িত্ব উল্লেখ করে জেলা প্রশাসক জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলার এ অর্জনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

সভায় পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, সন্তান রয়েছে এমন প্রত্যেক অভিভাবকই জন্মনিবন্ধনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। শিক্ষা গ্রহণ থেকে শুরু করে বিদেশ যাওয়া পর্যন্ত নানা কাজে জন্মনিবন্ধন প্রয়োজন হয়। খুলনা বিভাগে প্রথম হওয়ার পর এবার জাতীয় পর্যায়েও প্রথম স্থান অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। সবাই দলগতভাবে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব। দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. তারিক উজ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক দীপক কুমার সাহা, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মণ্ডল, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবিদুল হাসান শিমুল, সিভিল সার্জন কার্যালয়ের ডা. শামীমা ইয়াসমিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জন্ম-মৃত্যু নিবন্ধনে খুলনা বিভাগে সেরা চুয়াডাঙ্গা, সারাদেশে তৃতীয়

জন্ম-মৃত্যু নিবন্ধনে খুলনা বিভাগে সেরা চুয়াডাঙ্গা, সারাদেশে তৃতীয়

প্রকাশের সময় : ১০:৩১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬