০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ সাবেক ছাত্রলীগ নেতাকে মারধর, পরে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার

চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে অজ্ঞাত ব্যক্তিদের মারধরের শিকার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সাবেক ছাত্রলীগ নেতা মো. রাসেদ নাহিম রহমান জ্যামি (৩৬)।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বিস্ফোরক মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার জ্যামি চুয়াডাঙ্গা শহরের সিনেমা হলপাড়ার মাহাবুব আলমের ছেলে। পুলিশ জানিয়েছে, জ্যামি চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক।

পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার সময় অজ্ঞাতপরিচয় ৬ থেকে ৭ জন ব্যক্তি কলেজের পশ্চিম পাশে তাঁকে মারধর করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে এসআই লিটন বিস্ফোরক মামলায় তাঁকে গ্রেপ্তার করেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হিমেল রানা বলেন, সাবেক ছাত্রলীগ নেতা জামিকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি মারধর করেন। পরে চিকিৎসা শেষে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় চায়ের দোকানে গোপন বৈঠক : নিষিদ্ধ আ.লীগের ৭ নেতাকর্মী আটক

চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ সাবেক ছাত্রলীগ নেতাকে মারধর, পরে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৫:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬