০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার দুই এজেন্ট আটক, প্রাইভেটকারসহ ৪ স্মার্টফোন জব্দ

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই অনলাইন জুয়ার এজেন্টকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত চারটি স্মার্টফোন ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, আটক দুজন মোবাইল অ্যাপ, ক্রিপ্টোকারেন্সি Binance, বিভিন্ন VPN ও Telegram ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করে আসছিলেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মো. জহির উদ্দিনের ছেলে মো. রকিবুল হোসেন (২৬) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরতলা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মো. রিয়াদ সোহান (৩২)।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় দর্শনা থানার ওসি মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের দক্ষিণপাড়া গ্রামের অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা আরও ৬/৭ জন পালিয়ে যায় বলে

পরে আটক দুজনের কাছ থেকে একটি পুরাতন সাদা রঙের LX Corolla প্রাইভেটকার এবং জুয়া খেলায় ব্যবহৃত চারটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেন যে তারা অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করছিলেন। তারা মোবাইল অ্যাপ, Binance, ক্রিপ্টোকারেন্সি, বিভিন্ন VPN এবং Telegram ব্যবহার করে অনলাইনে জুয়া পরিচালনা করতেন। একই সঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনও করে আসছিলেন বলে স্বীকার করেন।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে দুই অনলাইন জুয়ার এজেন্টকে আটক করা হয়েছে। তাদের নিকট থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। তাদের দুজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান ও নিষিদ্ধ আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার দুই এজেন্ট আটক, প্রাইভেটকারসহ ৪ স্মার্টফোন জব্দ

প্রকাশের সময় : ০১:১৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬