১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক জিসান আহমেদ

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি ১৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মানিক আকবর এবং সাধারণ সম্পাদক হয়েছেন যমুনা টেলিভিশনের জিসান আহমেদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত প্রেসক্লাবের সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আলোচিত বাংলাদেশের শরীফ উদ্দীন। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা টিভির মামুন মোল্লা। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এখন টিভির অনিক চক্রবর্তী। অর্থ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আজকের সূত্রপাতের জাকির হোসেন। প্রচার-প্রকাশনা সম্পাদক মিঠুন মাহমুদ, (এটিএন নিউজ)।

এ ছাড়া দপ্তর সম্পাদক হয়েছেন ঢাকা স্ট্রিম ও বাংলা স্ট্রিমের শেখ লিটন, তথ্যপ্রযুক্তি সম্পাদক বৈশাখী টিভির মিজানুর রহমান এবং ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা এফএমের তৌহিদ তুহিন।

নতুন কমিটির কার্যকরী সদস্যরা হলেন—ইসলামি টিভির শরীফ উদ্দীন হাসু, ঢাকার ডাকের জাহিদুল ইসলাম, ডিবিসি টিভির কামরুজ্জামান সেলিম, নাগরিক টিভির শামসুজ্জোহা পলাশ এবং দৈনিক যুগান্তরের ইকরামুল হক পিপুল।

সভায় প্রেসক্লাবের সব সদস্য উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। নতুন কমিটির মাধ্যমে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর করার বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক জিসান আহমেদ

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক জিসান আহমেদ

প্রকাশের সময় : ১২:১৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬