১১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় নারীকে ঘরবন্দি : পুলিশ আসার খবরে জানালা ভেঙে পালালেন তিনি

টিকটকে ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে চুয়াডাঙ্গায় ঝর্ণা আক্তার (৩৫) নামের এক নারীকে ঘরে আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশকে খবর দেওয়া হলেও সদস্যরা পৌঁছানোর আগেই জানালা ভেঙে পালিয়ে যান তিনি। পরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

শনিবার (২১ নভেম্বর) চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাসানহাটি গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ঝর্ণা ওই গ্রামের মো. কাদির হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি বরিশালে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝর্ণা আক্তারের টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়। ভিডিওটি স্থানীয়দের নজরে আসার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বাসিন্দারা তাকে বাড়ির একটি কক্ষে আটকে রেখে পুলিশকে খবর দেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জানালা ভেঙে বেরিয়ে পালিয়ে যান তিনি। পরে পুলিশ ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার অবস্থান শনাক্ত করতে পারেননি।

এ বিষয়ে ঝর্ণার স্বামী মো. কাদির হোসেন বলেন, তার স্ত্রী এ ধরনের একটি টিকটক ভিডিও তৈরি করেছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এমন মন্তব্য করা তার স্ত্রীর একেবারেই উচিত হয়নি বলে মন্তব্য করেন তিনি।

সিন্দূরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আমিনুল রহমান বলেন, টিকটকে ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগের বিষয়ে তারা খবর পান। স্থানীয়রা ঝর্ণাকে একটি ঘরে আটকে রেখে আমাদের জানিয়েছিলেন। তবে আমরা পৌঁছানোর আগেই তিনি জানালা ভেঙে পালিয়ে যান। পরে তাকে খুঁজে বের করার চেষ্টা করা হলেও সন্ধান পাওয়া যায়নি।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় নারীকে ঘরবন্দি : পুলিশ আসার খবরে জানালা ভেঙে পালালেন তিনি

প্রকাশের সময় : ১০:৪০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬