১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় স্বাভাবিক প্রসবে অস্বাভাবিক বিল ক্লিনিকের, ১৫ হাজার টাকা আদায়ের অভিযোগে তদন্তে স্বাস্থ্য বিভাগ

চুয়াডাঙ্গার দর্শনায় একটি বেসরকারি ক্লিনিকে নরমাল ডেলিভারির জন্য ১৫ হাজার টাকা আদায় এবং ওষুধ সরবরাহ না করেই ২ হাজার টাকা বিল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দর্শনা মডার্ণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেছেন এক ভুক্তভোগী পরিবারের সদস্য। অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। কমিটিকে চার কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর রাত ৮টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানার উজলপুর গ্রামের মোছা. মমতাজ খাতুনকে প্রসবজনিত চিকিৎসার জন্য দর্শনা মডার্ণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৯টার দিকে তাঁকে ক্লিনিকে ভর্তি করা হয়। এর প্রায় আধা ঘণ্টা পর কোনো ধরনের জটিলতা ছাড়াই স্বাভাবিকভাবে সন্তান প্রসব করেন তিনি।

অভিযোগকারীর দাবি, নরমাল ডেলিভারির পরপরই ক্লিনিক কর্তৃপক্ষ ১৫ হাজার টাকা বিল দাবি করে। রাত ১১টার দিকে রোগীর স্বজনেরা বিলের বিভিন্ন খাত সম্পর্কে জানতে চাইলে কর্তৃপক্ষ সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। বরং এ সময় তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক ও তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ আচরণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, তাঁরা অত্যন্ত অসচ্ছল হওয়ায় এককালীন ১৫ হাজার টাকা পরিশোধ করা সম্ভব ছিল না। এ অবস্থায় মানবিক বিবেচনায় অন্তত ২ হাজার টাকা কম নেওয়ার জন্য ক্লিনিক কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করা হলেও তাতে সাড়া মেলেনি। এ ছাড়া ক্লিনিকসংলগ্ন ফার্মেসি থেকে ওষুধের বিল বাবদ আরও ২ হাজার টাকা নেওয়া হলেও তাঁদের কোনো ওষুধ বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী রাসেল শেখ জানান, এক রাত ক্লিনিকে অবস্থানের পর গত ৪ নভেম্বর দুপুর ১২টার দিকে আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা করে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ডা. তরিকুল ইসলামের বিকাশ একাউন্টে ১৫ হাজার টাকা পরিশোধ করতে বাধ্য হন তাঁরা। পরে রোগীকে নিয়ে বাড়ি ফেরেন। এ ঘটনায় ৪ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে অতিরিক্ত অর্থ আদায়, ওষুধের বিলের নামে অর্থ নেওয়া এবং অসৌজন্যমূলক আচরণের সুষ্ঠু তদন্ত ও প্রতিকার দাবি করেছেন তিনি।

এদিকে, অভিযোগের পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ডা. ফারহানা ওয়াহিদ ও ডা. সাজিদ হাসান। কমিটিকে চার কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহম্মেদ বলেন, দর্শনা মডার্ণ ক্লিনিকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা অভিযোগকারী ও ক্লিনিক কর্তৃপক্ষ—উভয় পক্ষের সঙ্গে কথা বলে তদন্ত করবেন। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ। ক্লিনিকের কর্তব্যরত ম্যানেজার আব্দুল মুন্নাফ বলেন, নয় মাসের গর্ভবতী ওই নারী প্রসববেদনা নিয়ে তাঁদের ক্লিনিকে আসেন। প্রসবব্যথা কমানোর জন্য ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. তরিকুল ইসলামের স্ত্রী গাইনি বিশেষজ্ঞ ডা. হোসনে আরা আখি তাঁকে ইনজেকশন দেন। পরে অতিরিক্ত প্রসববেদনার কারণে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করানো হয়।

ম্যানেজারের দাবি, সন্তান প্রসবের পর রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ কারণে প্রয়োজনীয় ওষুধপত্র ব্যবহার করতে হয়, যার ফলে বিলের পরিমাণ বেড়েছে।

অভিযোগের বিষয়ে ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. তরিকুল ইসলামের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে কল করা হলে একটি নারী ধরে বলেন, স্যার এখন ব্যস্ত আছেন। পরে কথা বলবেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সুত্র – দৈনিক মাথাভাঙ্গা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

পানের ঝুড়িতে করে ই য়া বা পা চা র, শীর্ষ মা দ ক কারবারি আটক

চুয়াডাঙ্গায় স্বাভাবিক প্রসবে অস্বাভাবিক বিল ক্লিনিকের, ১৫ হাজার টাকা আদায়ের অভিযোগে তদন্তে স্বাস্থ্য বিভাগ

প্রকাশের সময় : ১১:০৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬