০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে দেশে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও রক্ষা করা কঠিন হবে: শামসুজ্জামান দুদু

শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশে পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষেও তাদের রক্ষা করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের আগুন-সন্ত্রাস, জ্বালাও-পোড়াও, ভাঙচুর, লুটপাট ও হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের হাতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ধরা পড়লে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা বলা কঠিন। নিজের দোষ ও অপশাসনের কারণেই শেখ হাসিনা দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সেই অর্থনীতি পুনর্গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের পাশে দাঁড়াতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং উন্নয়নের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, দেশে এখনো সংকট রয়েছে। সাত-আট মাসের মধ্যে সব বিপদ কেটে গেছে, এমনটি মনে করার কোনো কারণ নেই। জাতীয় ঐক্যের স্বার্থে সংসদের বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে এক জায়গায় এসে দাঁড়াতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

শেখ হাসিনাকে দেশে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও রক্ষা করা কঠিন হবে: শামসুজ্জামান দুদু

শেখ হাসিনাকে দেশে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও রক্ষা করা কঠিন হবে: শামসুজ্জামান দুদু

প্রকাশের সময় : ০৯:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬