০৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় হ্যান্ডকাপসহ পালালেন আ.লীগ নেতা, হামলায় আহত ২ পুলিশ সদস্য

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে গ্রেপ্তার করতে গিয়ে পরিবারের সদস্যদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাপ পরা অবস্থায় ওই আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে হ্যান্ডকাপ পরা অবস্থাতেই তিনি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আবু ছিদ্দিক মেম্বার চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মামলায় আবু ছিদ্দিককে গ্রেপ্তারের উদ্দেশ্যে বুধবার রাতে দর্শনা থানার একটি দল চণ্ডীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারের পর পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেন বলে পুলিশের অভিযোগ।

পুলিশের দাবি, এ সময় হামলায় তাদের দুই সদস্য আহত হন। পরে হ্যান্ডকাপ পরা অবস্থায় আবু ছিদ্দিক সেখান থেকে পালিয়ে যান।

দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে আটকের সময় তাঁর পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি (তদন্ত) মো. মোখলেসুর রহমান বলেন, পুলিশের একটি দল আবু ছিদ্দিককে আটক করতে গেলে সেখানে মব সৃষ্টি করে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। পলাতক আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে এবং এ লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত, আহত অন্তত ৮

চুয়াডাঙ্গায় হ্যান্ডকাপসহ পালালেন আ.লীগ নেতা, হামলায় আহত ২ পুলিশ সদস্য

প্রকাশের সময় : ০৬:৩১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬