০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ২০২৭ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়ন করা হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় এ তথ্য জানান প্রতিমন্ত্রী। এ সময় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মাইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে তারা নির্বাচনগুলো শুরু করবে। এ ব্যাপারে কমিশনকে সার্বিক সহযোগিতার জন্য আমরা আশ্বাস দিয়েছি এবং প্রয়োজনীয় বাজেট-বরাদ্দ রেখেছি।

তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের মাধ্যমে একটি বিষয় গাইবান্ধাবাসী তথা দেশের জাতিকে জানাতে চাই, নির্বাচনের কোনো কলঙ্ক বিএনপির সরকার বা তারেক রহমান নিজের ঘাড়ে নেবেন না। এ কারণে আগামী দিনগুলোতে ইউপি নির্বাচন, পৌরসভা নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন ও জেলা পরিষদ নির্বাচনগুলো যাতে অবাদ, সুষ্ঠু, নিরপেক্ষ ও দল নিরপেক্ষভাবে হয়। সেজন্য নির্বাচন প্রশাসনকে যতটুকু সহযোগিতা করবার সরকার করবে এবং নির্বাচন কমিশনকে যতটুকু সহযোগিতা করার আমরা করবো। 

সেনা মোতায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচনগুলো জনগণের কাছে গ্রহণযোগ্য করতে যদি সেনাবাহিনীও চাওয়া হয় তাহলে সরকারের পক্ষ থেকে সেনাবাহিনী মোতায়ন করা হবে। সেনাবাহিনী মোতায়ন করে হলেও এই নির্বাচন জনগণের প্রত্যক্ষ ভোটে যেন তাদের পছন্দের প্রতিনিধি নির্বচিত হয়ে আসতে পারে, এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করবো।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে একই স্থানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন মন্ত্রী। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে যোগদেন তিনি।

সুত্র – ঢাকা পোস্ট

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

শিশু অধিকার ও শিশুশ্রম প্রতিরোধে আন্তর্জাতিক স্বীকৃতির পথে চুয়াডাঙ্গার সাফিন

জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রকাশের সময় : ০৬:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬