০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বাস টার্মিনালের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত করল পুলিশ

চুয়াডাঙ্গা শহরে ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকা থেকে আসাদুল ওরফে সাহাবুদ্দিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) ভোরে বিদ্যুতের খুঁটির পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বিদ্যুতের খুঁটির পাশে আসাদুলের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে।

মৃত. আসাদুল ওরফে সাহাবুদ্দিন চুয়াডাঙ্গা শহরের রেলপাড়া এলাকায় হারুন কাস্টমারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তাঁর বাবার নাম মৃত আবদুল ওহাব আলী।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আসাদুল গত প্রায় ১০ বছর ধরে অসুস্থ ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার ভোরে পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় তাঁর মরদেহ পাওয়ার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। এ সময় নিহতের মা ও ভাই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

পরিবারের বরাত দিয়ে সদর থানা পুলিশের এক কর্মকর্তা জানান, আসাদুল দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। শনিবার ভোরে পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ দেখতে পান।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চুয়াডাঙ্গায় বাস টার্মিনালের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত করল পুলিশ

প্রকাশের সময় : ১১:০৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬