০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে বিচ্ছেদের দুদিন পর সাবেক স্ত্রীর বাড়িতে হামলা, কুড়ালের কোপে শাশুড়ি আহত

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ইসলামনগরে সাবেক স্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে শাশুড়িকে কুড়ালের কোপে আহত করার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে। এ ঘটনায় সাবেক স্ত্রীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ইসলামনগর গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার সোলেমান মিয়ার স্ত্রী বিউটি খাতুন (৪৪) ও তাঁর মেয়ে ছপুরা খাতুন (২০)। তাঁদের স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

অভিযুক্তরা হলেন একই এলাকার শহিদুল ইসলাম (৫২), তাঁর দুই ছেলে মাহমুদ (৩৭) ও রামিম (২২)। এর মধ্যে মাহমুদ আহত ছপুরা খাতুনের সাবেক স্বামী।

পরিবারের সদস্যদের ভাষ্য, প্রায় সাত বছর আগে ছপুরা খাতুনের সঙ্গে মাহমুদের বিয়ে হয়। তাঁদের সংসারে পাঁচ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। পরিবারের অভিযোগ, মাহমুদ নিয়মিত মাদক সেবন করে ছপুরাকে মারধর ও নির্যাতন করতেন। এ কারণে একাধিকবার স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন তিনি।

সম্প্রতি বেশ কিছুদিন ধরে ছপুরা বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। একপর্যায়ে গত ৫ সেপ্টেম্বর মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে উভয় পক্ষের বসাবসির মাধ্যমে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

ছপুরা খাতুন অভিযোগ করে বলেন, বিবাহবিচ্ছেদের পর থেকেই মাহমুদ ও তাঁর ভাই রামিম তাঁদের হুমকি দিয়ে আসছিলেন। এমনকি হত্যার হুমকিও দেওয়া হয়। তাঁর দাবি, সোমবার সকাল ১১টার দিকে পরিবারের লোকজন পরিকল্পিতভাবে কুড়াল, হাসুয়া ও দেশীয় লাঠিসোঁটা নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়।

বিউটি খাতুন বলেন, হামলাকারীরা বাড়িতে ঢুকে তাঁর স্বামীকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেন, যাতে তিনি কোনো প্রতিরোধ করতে না পারেন। এরপর তাঁকে ও তাঁর মেয়েকে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তাঁকে তাড়িয়ে কুড়াল দিয়ে কোপ দেওয়া হলে তিনি মাটিতে পড়ে যান। পরে হামলাকারীরা পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিউটি খাতুনকে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে যান।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলার এজাহার এখনো তাঁর হাতে পৌঁছেনি। এজাহার পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

কাঁঠাল পাতা বিক্রি করে চলে হালিমার সংসার

মেহেরপুরে বিচ্ছেদের দুদিন পর সাবেক স্ত্রীর বাড়িতে হামলা, কুড়ালের কোপে শাশুড়ি আহত

প্রকাশের সময় : ০১:২৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬