০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খাদিমপুর ইউনিয়ন বিএনপির ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব হাফিজুর রহমান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে নতুন এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার এবং সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন স্বাক্ষরিত এক অনুমোদনপত্রের মাধ্যমে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

দলীয় সাংগঠনিক সিদ্ধান্ত ও বিএনপির গঠনতন্ত্র অনুসরণ করে আব্দুল মান্নানকে আহ্বায়ক এবং হাফিজুর রহমানকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মহাসিন আলী, মাওলানা মো. ইদ্রিসুর রহমান খোকন, জয়েল রানা, শফি উদ্দীন, মিজানুর রহমান, আব্দুল হালিম, ডা. মো. মিজানুর রহমান, টগর আলী, বোরহান উদ্দিন, বিল্লাল হোসেন, আক্তার হোসেন, সাহাবুল হক, সেন্টু রহমান, আবুল হাশেম, উসমান আলী, আতিয়ার রহমান, আব্দুল আজিজ, মোফাজ্জেল হোসেন ও বজলুর রহমান।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, আগামী ৯০ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। এরপর ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ শর্তসাপেক্ষেই খাদিমপুর ইউনিয়ন শাখার ২১ সদস্যের আহ্বায়ক কমিটিকে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন, নবগঠিত আহ্বায়ক কমিটি তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ নিহত, আহত নারী

খাদিমপুর ইউনিয়ন বিএনপির ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব হাফিজুর রহমান

প্রকাশের সময় : ০৯:৩২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬