০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চুয়াডাঙ্গার আহ্বায়ক আমির হোসেন, সদস্য সচিব রাতুল খন্দকার

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চুয়াডাঙ্গা জেলা শাখার ২৩ সদস্যবিশিষ্ট নতুন এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৩ আগস্ট রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত দলের কেন্দ্রীয় সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এনডিএম-এর ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহেদুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা দলের লক্ষ্য ও আদর্শ তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সর্বস্তরের জনগণের কাছে জবাবদিহিতামূলক রাজনীতি প্রতিষ্ঠার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

চুয়াডাঙ্গা জেলা কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন নবঘোষিত এডহক কমিটির আহ্বায়ক আমির হোসেন সুমির এবং সদস্য সচিব রাতুল খন্দকার। বক্তারা চুয়াডাঙ্গায় দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, সদস্য সচিব রাতুল খন্দকার ২০১৫ সালের ভ্যাট আন্দোলনের প্রথম সারির সমন্বয়ক হিসেবে পরিচিত। আন্দোলন চলাকালে তিনি পুলিশের গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছিলেন।

সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এডহক কমিটির নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা শাখা সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম নতুন গতি লাভ করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

নেই চিকিৎসার সনদ, তবুও ফার্মেসিতে বসে দেখছিলেন রোগী; দামুড়হুদায় দুজনের কারাদণ্ড

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চুয়াডাঙ্গার আহ্বায়ক আমির হোসেন, সদস্য সচিব রাতুল খন্দকার

প্রকাশের সময় : ০৮:৫৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬