১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রাজনৈতিক প্রভাব ও তদবির নিয়েও প্রশ্ন

চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপে ৬৪৩ আবেদন, ডিলারশিপ পাইয়ে দেওয়ার নামে ২৫-৩০ লাখ টাকা দাবির অভিযোগ

কৃষিপ্রধান চুয়াডাঙ্গায় নতুন সার ডিলার নিয়োগকে ঘিরে শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা। জেলার চার উপজেলায় ৪৫টি সার ডিলারশিপের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬৪৩টি। অর্থাৎ গড়ে প্রতিটি ডিলারশিপের বিপরীতে প্রায় ১৪ জন আবেদনকারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘদিন ধরে সার ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের পাশাপাশি এবার বিপুলসংখ্যক নতুন আবেদনকারীও ডিলারশিপ পাওয়ার প্রত্যাশায় আবেদন করেছেন। জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় একটি ডিলারশিপের বিপরীতে ১০ থেকে ২০ জন পর্যন্ত আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।

আবেদনকারীদের মধ্যে কেউ আগে থেকেই সার ব্যবসার সঙ্গে যুক্ত, আবার অনেকেরই সার ব্যবসায় পূর্ব অভিজ্ঞতা নেই। তবু ডিলারশিপ পাওয়ার আশায় তারা আবেদন করেছেন। স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে, আবেদনকারীদের কেউ রাজনৈতিক পরিচয়, কেউ দলীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা, আবার কেউ প্রভাবশালী ব্যক্তি কিংবা সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের কথা তুলে ধরে ডিলারশিপ পাওয়ার বিষয়ে আশাবাদী। অনেকের মুখেই শোনা যাচ্ছে—‘এবার লাইসেন্স আমার হবেই।’ তবে শেষ পর্যন্ত কারা ডিলার হিসেবে মনোনীত হবেন, তা নির্ধারিত হবে নীতিমালা ও যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে।

জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১১টি ডিলারশিপের বিপরীতে আবেদন পড়েছে ১৭৪টি। আলমডাঙ্গায় ১৬টি ডিলারশিপের বিপরীতে ১৯৮টি, দামুড়হুদায় ৯টির বিপরীতে ১৬০টি এবং জীবননগরে ৯টি ডিলারশিপের বিপরীতে ১১১টি আবেদন জমা পড়েছে।

গত ১ সেপ্টেম্বর জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি লুৎফুন নাহার সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেন। আবেদনের শেষ সময় ছিল ১০ সেপ্টেম্বর। এরপর থেকেই শুরু হয় আবেদন যাচাই-বাছাইয়ের কার্যক্রম।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে একাধিক ধাপ অনুসরণ করা হচ্ছে। জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিকভাবে কয়েকজনকে শর্টলিস্ট করা হয়েছে। কোথাও ১০ থেকে ২০ জন আবেদনকারীর মধ্য থেকে প্রায় ৫-৬ জনকে প্রাথমিকভাবে বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। শর্টলিস্টে থাকা আবেদনকারীদের বিষয়ে সংশ্লিষ্ট থানার মাধ্যমে তথ্য যাচাই ও তদন্ত করা হয়েছে। তদন্ত শেষে পুলিশ প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।

গোপন সূত্রে জানা গেছে, রোববার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সার ডিলার নিয়োগের বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। যাচাই-বাছাই করা আবেদনকারীদের মধ্য থেকে প্রতি ডিলারশিপের জন্য তিনজনের নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানোর বিষয়ে বৈঠকে আলোচনা চলছে বলে সূত্রটির দাবি। নীতিমালা অনুযায়ী, প্রস্তাবিত তিনজনের তথ্য কেন্দ্রীয় পর্যায়ে যাচাইয়ের পর ইউনিয়নপ্রতি একজনকে চূড়ান্ত ডিলার হিসেবে মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া রয়েছে। তবে জেলা প্রশাসনের বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে এবং ঠিক কখন চূড়ান্ত তালিকা কেন্দ্রে পাঠানো হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

এদিকে নতুন ডিলারশিপ পাওয়ার আশায় থাকা আবেদনকারীদের একটি অংশকে টার্গেট করে একটি প্রভাবশালী চক্র অর্থ নেওয়ার চেষ্টা করছে—এমন গুরুতর অভিযোগও উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আবেদনকারীর দাবি, ডিলারশিপ পাইয়ে দেওয়ার কথা বলে তাদের কাছে ২৫ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। কেউ কেউ টাকা দিলে ডিলারশিপ নিশ্চিত হবে—এমন প্রলোভনও দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।

নাম প্রকাশ না করার শর্তে একজন আবেদনকারী বলেন, ‘আমি সরকারের সব শর্ত মেনে আবেদন করেছি। কিন্তু একটি প্রভাবশালী চক্র জানিয়েছে, টাকা না দিলে ডিলারশিপ পাওয়া যাবে না।’ তবে কারা এই অর্থ দাবি করছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।

আরেক আবেদনকারী বলেন, নাম প্রকাশ করলে ডিলারশিপ তো পাবই না, উল্টো ঘুষ বাবদ দেওয়া টাকাও ফেরত পাওয়া যাবে না—এমন ভয় আছে।

তবে অভিযোগের বিষয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের বিষয়।

সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটানোর অভিযোগও উঠেছে। স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে, আবেদনকারীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, তাদের স্বজন এবং প্রভাবশালী ব্যক্তিদের পরিচিতজন রয়েছেন। তবে কোনো আবেদনকারী কেবল রাজনৈতিক পরিচয়ের কারণে ডিলারশিপ পেয়েছেন বা পাবেন—এমন তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

২০২৬ সালের সার ডিলার নিয়োগ নীতিমালায় আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাইয়ের একাধিক ধাপ রাখা হয়েছে। উপজেলা পর্যায়ের যাচাই শেষে যোগ্য প্রার্থীদের প্রস্তাব জেলা কমিটিতে পাঠানো এবং পরে কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে চূড়ান্ত মনোনয়নের ব্যবস্থা রয়েছে।

এরই মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে বিসিআইসি সার ডিলার হিসেবে আবেদন করা শামসুর রশিদের বিরুদ্ধে স্থানীয় কয়েকজন অভিযোগ করেছেন। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবর লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

অভিযোগকারী মোহাম্মদ মিঠু বলেন, শামসুর রশিদ আলুকদিয়া ইউনিয়নের হুচুকপাড়া এলাকার ঠিকানা ব্যবহার করে আবেদন করেছেন। তবে তাদের দাবি, তিনি ওই ইউনিয়নের প্রকৃত বাসিন্দা নন। ডিলারশিপের আবেদন করার আগে অল্প কয়েক দিনের ব্যবধানে তার জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।

তবে এসব অভিযোগ অস্বীকার করে শামসুর রশিদ বলেন, সমন্বিত নীতিমালা-২০২৬ অনুযায়ী নিয়ম মেনেই আবেদন করেছি। ওই এলাকায় আমার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

অন্যদিকে স্থানীয় কৃষক ও সার ব্যবসায়ীদের একটি অংশের অভিযোগ, সার ব্যবসার অভিজ্ঞতা নেই কিংবা পর্যাপ্ত গুদাম সুবিধা নেই—এমন অনেক ব্যক্তিও এবার ডিলারশিপের জন্য আবেদন করেছেন। তাদের কেউ কেউ বিভিন্নভাবে তদবির ও লবিং করছেন বলেও অভিযোগ রয়েছে।

কৃষকদের আশঙ্কা, প্রকৃত সার ব্যবসায়ী ও সক্ষম ব্যক্তিদের বাদ দিয়ে শুধু প্রভাব, তদবির কিংবা আর্থিক লেনদেনের মাধ্যমে কেউ ডিলার হলে তার সরাসরি প্রভাব পড়তে পারে কৃষকদের ওপর। নির্ধারিত মূল্যে সময়মতো সার পাওয়া নিয়েও নতুন সংকট তৈরি হতে পারে বলে তাদের আশঙ্কা।

কৃষকদের দাবি, ডিলার নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবকে গুরুত্ব না দিয়ে আবেদনকারীর বৈধতা, গুদাম সুবিধা, আর্থিক সক্ষমতা, সার বাজারজাতকরণের অভিজ্ঞতা এবং কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে সময়মতো সার সরবরাহের সক্ষমতা যাচাই করা হোক।

চুয়াডাঙ্গা কৃষিপ্রধান জেলা হওয়ায় এখানে সারের চাহিদা তুলনামূলক বেশি। তবে দীর্ঘদিন ধরে জেলায় সার ডিলারশিপ ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, অতীতে নীতিমালা অনুসরণ না করে রাজনৈতিক সুপারিশ ও প্রভাবের মাধ্যমে অনেক ডিলারশিপ দেওয়া হয়েছে। একই পরিবারের একাধিক সদস্যের নামে এবং বিভিন্ন ব্যক্তির নামে ডিলারশিপ পরিচালনার অভিযোগও রয়েছে। ডিলার সংখ্যা থাকার পরও প্রয়োজনের সময়ে কৃষকেরা অনেক সময় সার সংকটে পড়েন বলেও অভিযোগ রয়েছে।

এ কারণে কৃষকদের দাবি, শুধু ডিলার সংখ্যা বাড়ানোই যথেষ্ট নয়; ডিলারদের কার্যক্রমে কঠোর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করতে হবে, যাতে সার বিতরণ ব্যবস্থায় অনিয়মের সুযোগ না থাকে এবং কৃষকেরা প্রয়োজনের সময়ে নির্ধারিত মূল্যে সার পান।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নূরুল ইসলাম বলেন, ডিলার নিয়োগের ক্ষেত্রে একাধিক ধাপে যাচাই-বাছাই করা হয় আবেদনকারীদের। যেকেউ অযোগ্য বিবেচিত হলে তাঁর আবেদন বাতিল হবে। তিনি জানান, ৪৫টি ডিলারশিপের বিপরীতে ৬৪৩টি আবেদন জমা পড়েছে এবং ২০২৬ সালের নীতিমালা অনুযায়ী যোগ্য প্রার্থীদেরই ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।

জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি লুৎফুন নাহার বলেন, ডিলার নিয়োগ প্রক্রিয়ার যাচাই-বাছাই শেষ পর্যায়ে। নিয়োগের ক্ষেত্রে নীতিমালা অনুসরণ করা হচ্ছে। নিয়মের বাইরে কিছু হবে না।

৪৫টি ডিলারশিপের বিপরীতে ৬৪৩টি আবেদন, একাধিক ধাপে যাচাই-বাছাই, পুলিশ তদন্ত, শর্টলিস্ট এবং কেন্দ্রীয় পর্যায়ে চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়াকে ঘিরে চুয়াডাঙ্গার সার ব্যবসায়ী, আবেদনকারী ও কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কৃষকদের প্রত্যাশা, রাজনৈতিক প্রভাব, তদবির কিংবা আর্থিক লেনদেনের অভিযোগের ঊর্ধ্বে উঠে প্রকৃত যোগ্য ও সক্ষম ব্যক্তিদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি নিয়োগের পর ডিলারদের কার্যক্রমও কঠোরভাবে মনিটরিং করা হবে, যাতে কৃষকেরা মৌসুমে নির্ধারিত মূল্যে সময়মতো সার পান।

এখন অপেক্ষা চূড়ান্ত তালিকার। প্রতি ইউনিয়ন ও পৌরসভায় প্রস্তাবিত তিনজনের মধ্য থেকে শেষ পর্যন্ত কারা সার ডিলারশিপ পাচ্ছেন—সেদিকেই নজর চুয়াডাঙ্গার কৃষক, সার ব্যবসায়ী ও শত শত আবেদনকারীর।

সুত্র – দৈনিক মাথাভাঙ্গা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

নেই চিকিৎসার সনদ, তবুও ফার্মেসিতে বসে দেখছিলেন রোগী; দামুড়হুদায় দুজনের কারাদণ্ড

রাজনৈতিক প্রভাব ও তদবির নিয়েও প্রশ্ন

চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপে ৬৪৩ আবেদন, ডিলারশিপ পাইয়ে দেওয়ার নামে ২৫-৩০ লাখ টাকা দাবির অভিযোগ

প্রকাশের সময় : ১২:২৬:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬