চুয়াডাঙ্গায় যৌথবাহিনী অভিযান চালিয়ে মহিলা লীগ নেত্রী রুপা খাতুনকে আটক করেছে। এ সময় তার নিকট থেকে একটি অবৈধ এয়ারগান, একটি হাসুয়া, একটি বটি, একাধিক পাসপোর্ট ও জমি বিক্রয়ের নগত সাড়ে ৭ লাখ টাকা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের শ্মশানপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় আ.লীগের ছত্রছায়ায় চলত রুপার রঙ্গশালা ও মাদক ব্যবসা : মধ্যরাতে বসত মদের আসর
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল রুপার বাড়িতে অভিযান চালিয়ে রুপাকে আটক করে। পরে আমাদেরকে জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় তার নিকট থেকে একটি এয়ারগান, একটি হাসুয়া, একটি বড় বটি, কয়েকটি পাসপোর্ট ও ছয়টি খালি দেশীয় মদের বোতল পাওয়া যায়।

ফাইল ছবি- রুপা খাতুন
ওসি খালেদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, তার নিকট থেকে নগত সাড়ে ৭ লাখ টাকা পাওয়া গেছে। রুপা খাতুন জানিয়েছেন টাকাগুলো জমি বিক্রয়ের। জমি বিক্রয়ের প্রয়োজনীয় প্রমাণাদি দেখাতে সক্ষম হয়েছেন তিনি। তাই টাকাগুলো ফেরত দেয়া হবে। এছাড়া তার বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র রাখা ও মানুষকে ভয়ভীতি দেখানোর অপরাধে রুপার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে আরও বেশকিছু অভিযোগ সামনে এসেছে। সেগুলোর তদন্ত চলছে।
আরও পড়ুন
চুয়াডাঙ্গার রুপার বিরুদ্ধে অভিযোগ, একাধিক পুরুষকে বিয়ের নামে করেছেন প্রতারণা
প্রসঙ্গত, রুপার বিরুদ্ধে মাদকের ব্যবসা, নারীদের দিয়ে দেহব্যবসা, একাধিক বিবাহ করে প্রতারণাসহ অসংখ্য অভিযোগ তুলে রেডিও চুয়াডাঙ্গাসহ স্থানীয় প্রিন্ট পত্রিকায় সংবাদ প্রকাশের পর থেকে প্রশাসন নড়েচড়ে বসে। এরপরই শুক্রবার রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে রুপাকে আটক করে।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 



















