০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সিআইডিকে তদন্তের নির্দেশ

আলমডাঙ্গায় অর্থ আত্মসাৎ, জাল কাবিননামা ও নির্যাতনের অভিযোগে চারজনের বিরুদ্ধে আদালতে মামলা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, জাল কাবিননামা তৈরি, শারীরিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে সিআইডি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

সোমবার (৩ আগস্ট) আলমডাঙ্গা আমলী আদালতে মামলাটি করেন তাসলিমা খাতুন (৩৪) নামের এক নারী।

বাদির আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালতের নথি সূত্রে জানা যায়, মামলায় প্রধান আসামি করা হয়েছে আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের মৃত. কাজলের ছেলে মো. আব্দুল্লাহকে (৩৫)। এছাড়া একই গ্রামের হারেজ আলীর ছেলে মো. দিপু (৫০), ও আলমডাঙ্গা থানাপাড়া এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী মোছা. রুকসানা আক্তার শিরিন (৩৮) এবং একই এলাকার নজরুল ইসলাম ওরফে বাবু খানের ছেলে মো. সাদ্দামকে আসামি করা হয়েছে। মামলায় আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, প্রধান আসামি আব্দুল্লার সঙ্গে বাদীর পরিচয়ের পর বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা হয়।  এক পর্যায়ে তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় নগদ অর্থ গ্রহণ করা হয়।

অভিযোগ অনুযায়ী, সংসার পরিচালনার কথা বলে বাদীর কাছ থেকে নগদ টাকা, গরু বিক্রির টাকা, জমি বিক্রির টাকা, স্বর্ণ বিক্রির টাকা এবং সমিতি থেকে নেওয়া ঋণের অর্থসহ প্রায় ১৮ লাখ টাকা আত্মসাৎ করা হয়।

পরবর্তীতে যোগাযোগ বন্ধ করে দিলে বাদী বিষয়টি জানতে চাইলে, অভিযুক্তরা নিজেদের মানবাধিকারকর্মী ও পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে বাদীকে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয় এবং সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয় বলেও মামলায় দাবি করা হয়েছে।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, পরে সেই স্বাক্ষর ব্যবহার করে একটি জাল কাবিননামা ও বিভিন্ন ধরনের জাল দলিল তৈরি করা হয়। চিকিৎসা শেষে বাদী থানায় অভিযোগ করতে গেলে তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। এরপর তিনি আদালতের শরণাপন্ন হন।

বাদীর দাবি, আসামিরা প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন এবং জাল কাগজপত্র তৈরি করে তাকে নানা ধরনের হুমকি দিয়ে আসছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আদালত বাদির মামলাটি গ্রহন করেছেন। সেই সাথে সিআইডি পুলিশকে মামলাটি তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ নিহত, আহত নারী

সিআইডিকে তদন্তের নির্দেশ

আলমডাঙ্গায় অর্থ আত্মসাৎ, জাল কাবিননামা ও নির্যাতনের অভিযোগে চারজনের বিরুদ্ধে আদালতে মামলা

প্রকাশের সময় : ১১:৩০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬