চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু আহমেদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৭ জুন) সকালে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের চরপাড়ায় নাসির বিশ্বাসের মুরগীর খামারে এদূর্ঘটনা ঘটে।
নিহত রাজু আহমেদ ওকই এলাকার সাদ আহমেদের ছেলে। তিনি নাসির উদ্দিনের মুরগী খামারের বেতনভুক্ত কর্মচারী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র সন্তান রাজুকে হারিয়ে বাবা-মা দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয় ইউপি সদস্য মাসুদ রানা শিপন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, প্রতিবেশি নাসির বিশ্বাসের মুরগীর খামারে বেতনভুক্ত হিসেবে কাজ করতেন রাজু আহমেদ। শুক্রবার সকালে একটি টেবিল ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়। তার বাবার একমাত্র সন্তান ছিলেন রাজু আহমেদ। ছেলেকে হারিয়ে বারবার মুর্ছা যাচ্ছেন বাবা-মা।
এ বিষয়ে জানতে আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ আব্দুল গণির সরকারি নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 























