০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় মোবাইল ভাঙাকে কেন্দ্র করে সাজুকে কুপিয়ে হত্যা : আরেক আসামী হুমায়ুন কবির গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাজু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. হুমায়ুন কবিরকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার খাঁ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিন রাতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দামুড়হুদা মডেল থানায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মাহাবুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল যৌথ অভিযান চালায়। এ সময় সাজু হত্যা মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, চুয়াডাঙ্গা সদর থানার সাদেক আলী মল্লিকপাড়া গ্রামের মো. রাজু শেখের (৩২) ভাই সাজুর সঙ্গে দামুড়হুদার খাঁ পাড়া গ্রামের অপর এক সাজুর মোবাইল ফোন ভাঙাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে গত ২১ ফেব্রুয়ারি দুপুরে দিকে খাঁ পাড়ায় বাবলু মিয়ার বাড়ির সামনে সড়কে সাজুর ওপর হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওই সময় এজাহারনামীয় সাতজনসহ অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ জন পূর্বপরিকল্পিতভাবে চাপাতি দিয়ে সাজুর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপ দেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ ফেব্রুয়ারি সকাল ৭টা ২০ মিনিটে সাজুর মৃত্যু হয়।

এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি দামুড়হুদা মডেল থানায় হত্যা মামলা করা হয়। মামলাটির নম্বর ৯। দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। গ্রেপ্তার হুমায়ুন করিবকে আজ বুধবার আদালতে সোপর্দ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ফেসবুকে মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে সাংবাদিক রিফাত রহমানকে আইনি নোটিশ অনিক চক্রবর্তীর

দামুড়হুদায় মোবাইল ভাঙাকে কেন্দ্র করে সাজুকে কুপিয়ে হত্যা : আরেক আসামী হুমায়ুন কবির গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:২৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬