০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক, আরেকজন পলাতক

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শাহেদ আলী (৪৫) ও আলম (২৫) নামে দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ হাজার ৫০০ টাকা।

রোববার (১১ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটক শাহেদ আলী শংকরচন্দ্র গ্রামের পাওয়ার হাউজপাড়ার মৃত ইমান আলী ও শাহানারা খাতুনের ছেলে। অপর আসামি আলম একই এলাকার সুবারেক ও আলেয়া বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) নওশাদ মাহফুজের নেতৃত্বে পুলিশের একটি দল ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে শংকরচন্দ্র গ্রামের পাওয়ার হাউজপাড়ায় পিন্টু মিয়ার চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে শাহেদ আলী ও আলমকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি ও নিজেদের হেফাজতে রাখার ঘটনায় পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার অভিযোগে আরও একজন জড়িত রয়েছেন। ওই ব্যক্তি বর্তমানে পলাতক রয়েছেন। তবে পলাতক ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দর্শনায় মাদক সেবনের দায়ে দুজনকে ১৫ দিনের কারাদণ্ড, জরিমানা ২ হাজার

চুয়াডাঙ্গায় ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক, আরেকজন পলাতক

প্রকাশের সময় : ০৯:১৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬