০২:২০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মিল্টন গ্রেপ্তার

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ১২:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ৫০৬ Views

চুয়াডাঙ্গার জীবননগরে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. বকুল উদ্দীন মিল্টনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার হাবিবপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আটক বকুল উদ্দীন মিল্টন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি হাবিবপুর গ্রামের বাসিন্দা আলতাফ হোসেনের ছেলে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বকুল উদ্দীন মিল্টনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে জীবননগর থানায় নাশকতার মামলা রয়েছে।

ওসি আরও জানান, শনিবার (১০ অক্টোবর) সকালে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মিল্টন গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মিল্টন গ্রেপ্তার

প্রকাশের সময় : ১২:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬