০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মদ্যপান করে পুলিশের সামনে মাতলামি, যুবকের ১ বছরের কারাদণ্ড

চুয়াডাঙ্গা বড়বাজারের হাসান চত্বর এলাকার মধ্যপান করে পুলিশের সামনে মাতলামি করায় আশিকুর রহমান ওরফে আশিক মোল্যা (২৮) নামে এক যুবককে গ্রেপ্তারের পর সামারী ট্রায়ালের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (৭ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনার ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাখায়েতুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা চুয়াডাঙ্গা বড়বাজারের হাসান চত্বর এলাকার সিমরান হোটেলের সামনে পাকা সড়ক থেকে আশিকুর রহমান ওরফে আশিক মোল্যাকে আটক করা হয়।

পুলিশের দাবি, আশিকুর রহমান মাদকদ্রব্য সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় পুলিশের সামনে অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। পরে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সামারী ট্রায়াল প্রসিকিউশনের জন্য আদালতে পাঠানো হয়।

পরে বিজ্ঞ আদালত তাকে ওই ধারায় দায়ের করা অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দামুড়হুদায় মেসার্স টুকিটাকি স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় মদ্যপান করে পুলিশের সামনে মাতলামি, যুবকের ১ বছরের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৬:৪৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬