১১:১১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার গাইদঘাটে ইয়ায়াসহ আটক হানিফকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ৫ হাজার

চুয়াডাঙ্গা সদরের গাইদঘাট গ্রাম থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হানিফ আলী (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে স্থানীয়রা। তিনি গাইদঘাট গ্রামের রেলপাড়া এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।

শনিবার (৩ অক্টোবর) জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়াবাসহ আটক হানিফ আলীকে সামারি ট্রায়াল প্রসিকিউশনের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়। আদালত হানিফ আলীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এর আগে, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামের দক্ষিণ পাড়ায় তাকে হাতেনাতে আটক করে এলাকার যুবসমাজ।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে হানেফ মিয়া এলাকায় গোপনে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তার গতিবিধির ওপর নজর রাখার পর বিষয়টি নিশ্চিত হয়ে স্থানীয়রা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৬ পিস ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম এবং পিস্তলসদৃশ একটি গ্যাসলাইট উদ্ধার করা হয়।

স্থানীয়রা আরও জানান, আটকের সময় হানেফ মিয়া ওই পিস্তলসদৃশ গ্যাসলাইট দেখিয়ে গুলি করার হুমকি দেন। পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালানসহ অপরাধ নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার গাইদঘাটে ইয়ায়াসহ আটক হানিফকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ৫ হাজার

চুয়াডাঙ্গার গাইদঘাটে ইয়ায়াসহ আটক হানিফকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ৫ হাজার

প্রকাশের সময় : ১১:০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬