০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে লাইসেন্স ছাড়া গ্যাস ব্যবসা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, জরিমানা ৪২ হাজার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন গ্যাসের ব্যবসা পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে গ্যাস, ওষুধ ও খাদ্যপণ্যসহ বিভিন্ন সামগ্রীর ব্যবসা তদারকি করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযানে যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স গ্রহণ না করে দীর্ঘদিন গ্যাসের ব্যবসা পরিচালনার দায়ে মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চলের চঞ্চল গ্যাস হাউজকে ২০ হাজার টাকা এবং মো. নাজমুল হাসানের মেসার্স হাসান ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে মো. হুমায়ন কবিরের মেসার্স এফ এন এফ ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি, পণ্য ক্রয়-বিক্রয়ে যৌক্তিক মূল্য নিশ্চিত করা এবং যথাযথ লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে পণ্য ও ওষুধের মান বজায় রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বিমান বাংলাদেশে নতুন নি য়ো গ বিজ্ঞপ্তি, ১৩ প দে নেবে ২৩৪ জন

জীবননগরে লাইসেন্স ছাড়া গ্যাস ব্যবসা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, জরিমানা ৪২ হাজার

প্রকাশের সময় : ০৮:৫৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬