০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় মাদক সেবনের দায়ে দুজনকে ১৫ দিনের কারাদণ্ড, জরিমানা ২ হাজার

চুয়াডাঙ্গার দর্শনায় মাদক সেবনের অভিযোগে মাহাবুব (৩৮) ও হারুন (৩৫) নামে দুজনকে আটক করেছে পুলিশ। পরে তাঁদের সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে আদালতে উপস্থাপন করা হলে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১১ অক্টোবর) রাতে দর্শনা সদর থানা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দন্ডপ্রাপ্ত মাহাবুব দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈদগাহপাড়ার বজলুর রহমানের ছেলে এবং হারুন একই থানার আকন্দবাড়িয়া গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের পেছনের পাকা সড়ক থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়। দর্শনা থানার শিক্ষানবিশ (পিএসআই) প্রণব কুমার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।

পরে তাঁদের সংক্ষিপ্ত বিচার আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে উপস্থাপন করা হয়। আদালত দুজনকেই ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে অতিরিক্ত তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দর্শনায় মাদক সেবনের দায়ে দুজনকে ১৫ দিনের কারাদণ্ড, জরিমানা ২ হাজার

দর্শনায় মাদক সেবনের দায়ে দুজনকে ১৫ দিনের কারাদণ্ড, জরিমানা ২ হাজার

প্রকাশের সময় : ০৯:৩৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬