০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় ‘জ য় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়িসহ ৩ স্থানে পে ট্র ল বো মা নিক্ষেপ

চুয়াডাঙ্গার দর্শনা পৌর শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পৃথক তিনটি স্থানে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে বিএনপি নেতাদের বাড়ি ও একটি দোকানের সামনে এসব বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক মুকুল শাহর পুরাতন বাজার এলাকার বাসা, শান্তিপাড়ায় বিএনপি নেতা হুমায়ুনের দোকানের সামনে এবং নাসিমের বাসা লক্ষ্য করে পরপর তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করে। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। বোমা নিক্ষেপের পর স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে তারা। সূত্রের বর্ণনায় দুর্বৃত্তদের মোটরসাইকেলের সংখ্যা ছয়টি বলে উল্লেখ করা হয়েছে।

খবর পেয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন পুলিশ সদস্যদের নিয়ে পৃথক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনাস্থলগুলো থেকে বোমার আলামত উদ্ধার করে পুলিশ।

দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক মুকুল শাহ বলেন, গভীর রাতে ৬-৭ জন দুর্বৃত্ত দুটি মোটরসাইকেলে করে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাঁর বাসার সামনে পেট্রল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

তিনি এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ করেন। সকালে বিএনপির নেতাকর্মীরা পৃথক ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, খবর পাওয়ার পর রাতেই পুলিশ পৃথক ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দর্শনায় ‘জ য় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়িসহ ৩ স্থানে পে ট্র ল বো মা নিক্ষেপ

দর্শনায় ‘জ য় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়িসহ ৩ স্থানে পে ট্র ল বো মা নিক্ষেপ

প্রকাশের সময় : ০১:৩০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬