০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহত

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী–সমর্থকদের সঙ্গে বিএনপির নেতা–কর্মী–সমর্থকদের সংঘর্ষ হয়েছে। আজ রোববার (২৯ নভেম্বর) ভোরে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন।

একজন নিহত হওয়ার খবরের সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ।

নিহত যুবলীগ কর্মীর নাম ইব্রাহিম সিপাহী। তিনি সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে।

আজ ভোরে জমাদ্দার মোড়ে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা। অবরোধের কারণে আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল।

অবরোধ চলার সময় ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল ও একটি রেস্তোরাঁয় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষের সময় ইব্রাহিম সিপাহী নিহত হন বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার কাছে এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকেরা। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা ঘটে

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার কাছে এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকেরা। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী ও সমর্থক নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ের কাছে এক্সপ্রেসওয়েতে অবস্থান নেন। এদিকে কর্মসূচি প্রতিহত করতে গতকাল শনিবার রাত থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ওই এলাকায় অবস্থান করছিলেন।

ঘটনাস্থলে থাকা বিএনপির নেতা-কর্মীদের কয়েকটি তাঁবুতে আগুন দেওয়া হয়। ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে বলে স্থানীয় লোকজনের ভাষ্য।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ওই সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সেখানে অবস্থান করছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ। পরে তিনি বিএনপির নেতা-কর্মীদের নিয়ে ঘটনাস্থল থেকে সরে যান।

এ সময় নাওডোবা এলাকায় পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে থাকা ‘ফুড এক্সপ্রেস’ নামের একটি রেস্তোরাঁয় আগুন দেওয়া হয়। এতে রেস্তোরাঁটির আসবাবসহ ভেতরের বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেছেন, সংঘর্ষের সময় ৩০০ থেকে ৪০০টি ককটেল বিস্ফোরিত হয়েছে।

পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। আজ রোববার সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার কাছে

পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। আজ রোববার সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার কাছে।

ঘটনার সময় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। সকাল সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকেরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাওডোবা এলাকায় যান।

জাজিরা থানার পুলিশ জানায়, সকাল নয়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু হয়। বর্তমানে পদ্মা সেতু দিয়েও যান চলাচল স্বাভাবিক আছে।

ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে

ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘট।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান প্রথম আলোকে বলেন, ‘লকডাউনকে কেন্দ্র করে যাতে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছিলেন। সকালে টোল প্লাজার কিছুটা দূরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সমর্থকেরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। কয়েকটি মোটরসাইকেল ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করতে পেরেছি। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।’

এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সুত্র – দৈনিক প্রথম আলো

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহত

আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহত

প্রকাশের সময় : ০১:৪৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬