০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাচারের সময় চুয়াডাঙ্গায় ১ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ০৪:৪৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৫১২ Views

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বারসহ মো. সেলিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( ৫৮ বিজিবি)। এ সময় তাঁর ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোভ্যানও জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৫৭৬ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৯৭ হাজার টাকা।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, রোববার (১১ অক্টোবর) রাতে জীবননগর উপজেলার গয়েশপুর যাত্রীছাউনির সামনে এ অভিযান চালিয়ে স্বর্ণসহ সেলিমকে আটক করা হয়।

আটক সেলিম সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের বাবর আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) গয়েশপুর বিওপির হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গয়েশপুর যাত্রীছাউনির সামনে সন্দেহভাজন স্বর্ণ চোরাকারবারি হিসেবে সেলিমকে আটক করা হয়। পরে তাঁর পাখিভ্যান তল্লাশি করে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটক সেলিমকে জীবননগর থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রমও চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

পাচারের সময় চুয়াডাঙ্গায় ১ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

পাচারের সময় চুয়াডাঙ্গায় ১ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

প্রকাশের সময় : ০৪:৪৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬