চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিভিন্ন এলাকার নিত্যপ্রয়োজনীয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার (২৭ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা রাশেদুজ্জামান, বাজার কমিটি, ছাত্র প্রতিনিধি ও জেলা পুলিশের একটি দল।
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় যুবদল ও ছাত্রদলের দুই নেতাসহ ৫ জনকে কুপিয়ে-পিটিয়ে জখম
অভিযান সুত্রে জানা গেছে, রোববার সকালে দামুড়হুদা উপজেলার বাসস্ট্যান্ড, ডুগডুগি বাজার এলাকার ডিমের আড়ত, মাছ, মুরগী, পেয়াজ, মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় ডুগডুগি বাজারে রাজিব স্টোর নামক ডিমের প্রতিষ্ঠানে মুল্যতালিকা যথাযথভাবে হালনাগাদ না করা ও ভাউচার সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রজিব হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপর কীটনাশক প্রতিষ্ঠান শামিম ট্রেডার্সের মালিক শামিম হোসেনকে ভাউচার প্রদান ও সংরক্ষণ না করা ও সারের মূল্য তালিকা প্রদর্শন না করা ও ভাউচার প্রদান না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপর আরেকটি প্রতিষ্ঠান কৌশিক স্টোরে মালিক শ্রী শুদেব হালদারকে একই অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারি পরিচালক সজল আহমেদ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার কমিটির মাধ্যমে ব্যবসায়ীদের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 

























