চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্যপদ পেয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্সের সভাপতি আসলাম হোসেন। মানবসেবা ও সামাজিক কর্মকাণ্ডে আরও বিস্তৃতভাবে যুক্ত থাকার প্রত্যয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ সদস্যপদ গ্রহণ করেন।
এ সময় চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান (সহসভাপতি) মো. রফিকুল ইসলাম এবং সেক্রেটারি (সাধারণ সম্পাদক) মোহাম্মদ হামিদুর রহমান উপস্থিত ছিলেন। তাঁরা আসলাম হোসেনকে শুভেচ্ছা জানান এবং তাঁর হাতে আজীবন সদস্যপদের পরিচয়পত্র তুলে দেন।
সদস্যপদ গ্রহণের পর আসলাম হোসেন বলেন, আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখা এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো তাঁর লক্ষ্য। এ উদ্দেশ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন কার্যক্রমে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, আসলাম হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলার সাবেক আহবায়ক ছিলেন। এবার চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 


















