চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা অর্ণব দত্ত। এর আগে তিনি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাতক্ষীরা সদরে যোগদানের আগে অর্ণব দত্ত রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া বরিশালের উজিরপুর ও সিলেটের জকিগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
অর্ণব দত্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
তাঁর আলমডাঙ্গায় যোগদানের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা হতে যাচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা, দক্ষতা ও আন্তরিকতায় উপজেলার সরকারি কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সাধারণ মানুষের সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন তাঁরা।
এএইচ
আলমডাঙ্গা অফিস 





















