০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় কৃষি কাজের সময় সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাপের কামড়ে শহিদুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত শহিদুল ইসলাম দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কামারপাড়া গ্রামের মুনছুর আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আসিফ ইকবাল চঞ্চল রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, মঙ্গলবার সকালে নিজের জমিতে ধান লাগানোর জন্য পাতো (চারা) তুলতে যান শহিদুল ইসলাম। এ সময় জমিতে থাকা একটি বিষধর গোখরা সাপ তার হাতে কামড় দেয়। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

তিনি আরও বলেন, মাঠের কৃষকরা দেখতে পেয়ে সাপটিকে মেরে ফেলে। এ নিয়ে কয়েক মাসের ব্যবধানে সাপের কামড়ে এই গ্রামের তিনজনের মৃত্যু হলো।

দর্শনা থানার পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ‘সাপের কামড়ে কৃষকের মৃত্যু, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। বিষয়টি আমরা খোঁজ নিচ্ছি।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

শনিবার থেকে বেকারি পণ্যের দাম বাড়ছে , কমতে পারে পরিমাণও

দামুড়হুদায় কৃষি কাজের সময় সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

প্রকাশের সময় : ১২:১৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪