১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জিপিএ-৫ পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন, ডেঙ্গু কেড়ে নিল চুয়াডাঙ্গার তন্ময়ের প্রাণ

এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্নে বিভোর ছিলেন ২০ বছর বয়সী শাকিবুল ইসলাম তন্ময়। উচ্চশিক্ষার সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ঢাকায় ভর্তি কোচিংও শুরু করেছিলেন তিনি। কিন্তু নির্মম বাস্তবতায় সেই স্বপ্ন আর পূরণ হলো না। ঢাকায় ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হয়েছে এই মেধাবী তরুণকে।

শাকিবুল ইসলাম তন্ময় চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের তারিকুল ইসলামের ছেলে। সম্প্রতি অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন তন্ময়। এরপর বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন নিয়ে ঢাকায় গিয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সেখানেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন।

অসুস্থ হয়ে পড়ার পর তন্ময় গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায় ফিরে আসেন। পরে চিকিৎসার জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার্ড করেন।

তবে রাজশাহীর উদ্দেশ্যে নেওয়ার পথে নাটোরের লালপুর এলাকায় পৌঁছালে এদিন দুপুর আড়াইটার দিকে তন্ময়ের মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে ছুটে চলা এক তরুণের এভাবে অকালে চলে যাওয়ার খবরে চুয়াডাঙ্গায় নেমে আসে শোকের আবহ।

তন্ময়ের আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়ে পড়েন তার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহপাঠী ও বন্ধুবান্ধব। মেধাবী এই শিক্ষার্থীর অকালমৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায়ও নেমে আসে বিষাদের ছায়া।

নিহত তন্ময়ের স্বজনরা জানান, শাকিবুল ইসলাম তন্ময় মেধাবি শিক্ষার্থী ছিল। উচ্চশিক্ষার জন্য ঢাকায় ভর্তি কোচিংও শুরু করেছিলেন। সেখানেই ডেঙ্গুতে আক্রান্ত হয়। অসুস্থ হলে গ্রামের বাড়িতে ফিরে আসেন। শারীরিক অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নেওয়ার পথে মারা যায়।

এদিকে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গার জান্নাতুল মাওলা কবরস্থান মসজিদে তন্ময়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তাকে দাফন করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ডেঙ্গুর জ্বরে আক্রান্ত ছিলেন এই শিক্ষার্থী। সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে বলে জেনেছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

নেই চিকিৎসার সনদ, তবুও ফার্মেসিতে বসে দেখছিলেন রোগী; দামুড়হুদায় দুজনের কারাদণ্ড

জিপিএ-৫ পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন, ডেঙ্গু কেড়ে নিল চুয়াডাঙ্গার তন্ময়ের প্রাণ

প্রকাশের সময় : ১০:২১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬