০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় তরমুজ সাদা হওয়ায় বিক্রেতাসহ দুজনকে কুপিয়ে জখমের অভিযোগ

Ada. Munna Telecom1

এরমধ্যে তরমুজ বিক্রেতা আমিরুলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী বা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল।

শুক্রবার (১১ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার এলাকার ফেরিঘাট রোডের লোহাপট্টি সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, চুয়াডাঙ্গা পৌরসভাধীন বেলগাছি গ্রামের মৃত দুলাল মণ্ডলের ছেলে ইলেক্ট্রিক মিস্ত্রি রুবেল হোসেন (৩৫) ও শহরের শান্তিপাড়ার সদর আলীর ছেলে ফল ব্যবসায়ী অর্থাৎ তরমুজ বিক্রেরা আমিরুল ইসলাম (৩৭)।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, তরমুজ লালের পরিবর্তে সাদা হওয়াকে কেন্দ্র করে এ ঘটনার সুত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। দেশীয় অস্ত্রের আঘাতে আহত দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

আহত তরমুজ বিক্রেতা আমিরুল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, শুক্রবার সকালে তরমুজ বিক্রি করাকে কেন্দ্র করে ক্রেতার সঙ্গে বাকবিতন্ডা হয়। রাতে মোটরসাইকেলযোগে আমিও রুবেল ফেরিঘাট রোড হয়ে বড়বাজারে যাওয়ার পথে সেই ক্রেতাসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা চালাই। পরে দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তবে অভিযুক্তদের নাম-পরিচয় না জানলেও মুখ পরিচিত তারা।

আহত রুবেল হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমি মোটরসাইকেলের পিছনে বসে ছিলাম। ওরা পিছন থেকে হামলা চালাই। আমি মোটরসাইকেল থেকে পড়ে গেলে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে এ ঘটনার কিছুই আমি জানিনা। আমিরুলের সঙ্গে ছিলাম এ জন্যে আমাকেও কুপিয়ে জখম করেছে তারা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, দুজনের শরীরের বিভিন্নস্থানে ধারাল অস্ত্রের আঘাতের ক্ষতের সৃষ্টি হয়েছে। এরমধ্যে রুবেলকে ভর্তি করা হয়েছে এবং আমিরুলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী বা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধার নামে নির্মিত ‘বীর নিবাস’ বিক্রির অভিযোগ, তদন্তে দাবি

চুয়াডাঙ্গায় তরমুজ সাদা হওয়ায় বিক্রেতাসহ দুজনকে কুপিয়ে জখমের অভিযোগ

প্রকাশের সময় : ০১:২৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫